| | |

এনসিপি-এবি পার্টিসহ ৩ দলের নির্বাচনী জোট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি রাজনৈতিক ও নির্বাচনী জোট ঘোষণা করেছে হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন—এই তিন দল মিলে এই জোট গঠন করা হয়।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের ঘোষণা দেওয়া হয়।

গণ-অধিকার পরিষদের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত এই জোটে তাদের কোনো প্রতিনিধি দেখা যায়নি। তবে আরও কিছু রাজনৈতিক দল শিগগিরই এই জোটে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। সংবাদ সম্মেলনে তিন দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ