শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭

সড়ক দুর্ঘটনা

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি, খুলনা

ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গায় এলাকায় ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত অন্য তিনজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৯টায় ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাফিজ সরদার (৫৩), রুনা খাতুন (২৫), রিনা খাতুন (২৩) এবং ইজিবাইক চালক মুজাহিদুল (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯ টায় খুলনা থেকে ডুমুরিয়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। অন্যান্যরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031