বুধবার | ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮

রামপাল বিদ্যুৎকেন্দ্র

গোপনে বাংলাদেশ ছাড়লেন ৯ ভারতীয়

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ–ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) তাপবিদ্যুৎ কেন্দ্রের ৯ জন ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেছেন। এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। বিষয়টি ইতোমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

রামপাল বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) সকালে ডাইনিং টেবিলে ওই কর্মকর্তাদের অনুপস্থিতি লক্ষ্য করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, তারা কাউকে না জানিয়েই বিদ্যুৎকেন্দ্র এলাকা ত্যাগ করেছেন। পরবর্তীতে দুপুরে ভোমরা স্থলবন্দর দিয়ে তাদের ভারতে প্রবেশের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ঘটনাটি জানানো হলে প্রকল্প পরিচালক রামানাথ পুজারী সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় ভারতীয় কর্মকর্তারা নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে বাংলাদেশ ত্যাগ করেছেন বলে জানান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদ্যুৎকেন্দ্র এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তারা এর আগে কখনো লিখিত বা মৌখিকভাবে নিরাপত্তা সংক্রান্ত কোনো অভিযোগ করেননি। ফলে কোনো পূর্বঘোষণা ছাড়াই তাদের হঠাৎ দেশ ত্যাগ করাকে রহস্যজনক বলে মনে করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ ত্যাগকারী ভারতীয় কর্মকর্তারা হলেন— জিএম সিউজ প্রতীক বর্মন, জিএম বিশ্বজিৎ মন্ডল, জিএম এন সূর্যপ্রকাশ রায়, এজিএম কেসাবা পলাকী, ডিজিএম সূর্যকান্ত মন্দেকার, ডিজিএম সুরেন্দ্র লম্বা, এজিএম পাপ্পু লাল মিনা, ডিজিএম অর্নিবাণ সাহা এবং সিএফও ইমানুয়েল পনরাজ দেবরাজ। তারা সবাই ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) থেকে প্রেষণে রামপাল বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম বলেন, শনিবার সকালে ডাইনিংয়ে ওই কর্মকর্তাদের না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি, তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভারতে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কী কারণে তারা এভাবে দেশ ত্যাগ করেছেন, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930