সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭

ঘরে স্ত্রীর গলাকাটা লাশ স্বামীর ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি, বরগুনা

বরগুনা সদর উপজেলায় নিজ ঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীকে গলাকাটা অবস্থায় এবং স্বামীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এসময় ঘর থেকে দম্পতির দুই কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া গ্রামের মোল্লা বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—স্বপন মোল্লা (৩২) ও তার স্ত্রী আকলিমা (২৭)। তাদের দুই মেয়ের বয়স যথাক্রমে ৫ বছর ও ১ বছর।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031