মঙ্গলবার | ১৬ জুন, ২০২৬ | ২ আষাঢ়, ১৪৩৩ | ২৯ জিলহজ, ১৪৪৭

খুলনা

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতা আটক

জেলা প্রতিনিধি, খুলনা

খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড় থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটকরা হলেন- সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। তারা দুজনই নগরীর বাগমারা এলাকার বাসিন্দা। আশিকুর রহমান আজমলের ছেলে এবং সৈয়দ আব্দুল্লাহ সিকি মুরাদ আলীর ছেলে।

জানা গেছে, আশিক ও আব্দুল্লাহ নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে ওএমএস’র ডিলারের কাছে চাঁদা দাবি করে। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটকের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার নেতারা বলছেন, বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নেই। তবে আটক দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। অপরাধ যেই করবে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, ‘ওএমএস বিক্রয়কেন্দ্রে চাঁদা দাবি করার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। ওএমএস কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় মামলা প্রক্রিতয়াধীন। বর্তমানে আটক দুজনকে খালিশপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

খালিশপুর থানার ওসি তদন্ত মো. মুরাদ হোসেন মিলন বলেন, ‘খালিশপুর থানার বাস্তুহারা মোড়ে এক ডিলার ও এমএস’র পণ্য বিক্রি করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ওই দুই যুবক ডিলারের কাছে চাঁদা দাবি করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ পরবর্তীতে তাদের দুজনকে থানায় নিয়ে আসে। ওই ডিলার অভিযোগ করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930