শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭

চোর সন্দেহে যুবককে আটকে কুকুর দিয়ে নির্যাতন

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় কারখানায় চুরির অভিযোগে এক যুবককে আটক করে নির্মমভাবে দুটি বিদেশি কুকুর লেলিয়ে দিয়ে লোহমর্ষক নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জয় চন্দ্র সরকার ওই স্টিল মিলের সামনে গেলে গ্রেফতারকৃত জয়চন্দ্রকে আটক করে বেদম মারধর করে ও দুটি কুকুর লেলিয়ে তাকে নির্যাতন করা হয়।

র‌্যাব জানায়, নির্যাতিত ওই যুবক একজন ভাঙ্গারী ব্যবসায়ী।

এই ঘটনায় কুকুর তাকে একাধিকবার আক্রমণ করার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর তা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এ ঘটনায় জড়িতে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জয় চন্দ্র সরকার।

এদিকে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩০ ও ১৫ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হলে রাতেই তাদের গ্রেপ্তার করার বিষয়টি আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন র‍্যাব ১১ এর কোম্পানি কমান্ড সাদমান ইবনে আলম।

এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন সচেতন মহল।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলা টঙ্গীবাড়ি এলাকার মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম, মুন্সিগঞ্জ সদরের সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু, বুড়িচং উপজেলার কাটাজঙ্গল এলাকার মো. ফারুক হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার।

তারা সকলেই ওই কারখানার নিরাপত্তা কর্মী।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে। তার মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলের তামার তার চুরির ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে তারা স্টিল মিলে দুটি জার্মান শেফার্ড কুকুর আনে। পুনরায় চুরি করতে আসলে তাদের ধরতে উৎ পেতে থাকে তারা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031