বুধবার | ১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭

জলবায়ু গবেষণা কেন্দ্র ভেঙে ফেলার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

সাভার ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

 

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম প্রধান জলবায়ু গবেষণা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হবে।

ঘোষণা অনুযায়ী, ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোসফেরিক রিসার্চ (এনসিএআর) ১৯৬০ সালে বোউল্ডার কলোরাডোতে একটি সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণা ও শিক্ষামূলক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, তা ভেঙে ফেলা হবে।

হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পরিচালক রাস ভোগট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, কেন্দ্রের জরুরি হিসেবে বিবেচিত যেকোনও কার্যক্রম অন্য কোনও সংস্থা বা স্থানে স্থানান্তরিত করা হবে।

ভোগট আরও বলেন, এই প্রতিষ্ঠান দেশের অন্যতম বৃহত্তম জলবায়ু আতঙ্ক সৃষ্টিকারী উৎস।

মার্কিন সংবাদমাধ্য জানিয়েছে, এনসিএআর ভেঙে ফেলার কার্যক্রম অবিলম্বে শুরু হবে এবং কেন্দ্রের মেসা ল্যাবরেটরি সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

এনসিএআর-এর বিশিষ্ট গবেষক কেভিন ট্রেনবার্থ বলেন, ল্যাবরেটরি ভাঙার ফলে বৈজ্ঞানিক গবেষণার একটি বড় ক্ষতি হবে।

নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অনারারি শিক্ষক ট্রেনবার্থ বলেন, কেন্দ্রটি উন্নত জলবায়ু বিজ্ঞান আবিষ্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ডেমোক্র্যাটিক পূর্বসূরি জো বাইডেনের সময় প্রতিষ্ঠিত ক্লিন এনার্জি ও জলবায়ু উদ্যোগগুলো ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছেন।

ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে কূটচাল হিসেবে উল্লেখ করেছেন এবং সেপ্টেম্বর মাসে জাতিসংঘে দেওয়া এক ভাষণে এটিকে পৃথিবীর প্রতি সর্বকালের সর্ববৃহৎ প্রতারণা হিসেবে অভিহিত করেছেন।

সূত্র: ইউএসএ টুডে, ওয়াশিংটন পোস্ট, এএফপি

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930