| | |

জাকসুতে হারলেও তা মেনে নিতে প্রস্তুত আছি : শিবির সমর্থিত জিএস প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীরা ভোট দিয়ে যদি তাকে বিজয়ী করেন, সেটি মেনে নেবেন; আর হারলেও তা মেনে নিতে প্রস্তুত আছেন। তবে জোরপূর্বক জয় বা সহিংসতার কোনো প্রচেষ্টা তাদের পক্ষ থেকে ছিল না বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাজহারুল ইসলাম অভিযোগ করে বলেন, তাজউদ্দীন হলে প্রার্থী হয়েও কেউ জোর করে কেন্দ্রে প্রবেশ করেছে, কিন্তু শিক্ষার্থীরা তা প্রতিহত করেছেন। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রবেশ স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে, যা নিয়ে তারা কমিশনকে অবহিত করেছেন।

তিনি আরও জানান, নির্বাচনে অতিরিক্ত ব্যালট পেপার রাখা এবং পোলিং এজেন্টদের কাজে বাধা দেওয়াসহ নানা জটিলতা ছিল। তাদের প্রতিটি প্রস্তাব ছিল যৌক্তিক হলেও তা উপেক্ষা করা হয়েছে। তার অভিযোগ, স্বাভাবিক নখের কালি ব্যবহারের বিষয়কেও কারচুপির অভিযোগ হিসেবে প্রচার করা হয়েছে এবং লিফলেট বিতরণের কারণে অনেককে শিবির বলে আখ্যায়িত করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ