বুধবার | ১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭

নাহিদ ইসলাম

জাতির পিতা নন শেখ মুজিব

নিজস্ব প্রতিবেদক

নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগকে স্বীকার করি। কিন্তু একই সঙ্গে তার শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডিকেও ভুলে যেতে পারি না। তার নেতৃত্বেই বাংলাদেশকে ভারতের এক ধরনের করদ রাজ্যে পরিণত করা হয়। ১৯৭২ সালের গণবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয় এবং লুণ্ঠন, রাজনৈতিক হত্যাকাণ্ড ও একদলীয় বাকশাল শাসনের ভিত্তি গড়ে তোলা হয়।

আজ শুক্রবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির মূল কেন্দ্রে রয়েছে মুজিব পূজা এবং মুক্তিযুদ্ধ পূজা—এক ধরনের রাজনৈতিক মূর্তিপূজা, যা ব্যবহার করা হয়েছে জনগণকে দমন করতে, দেশকে লুটপাট করতে এবং নাগরিকদের প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণিতে ভাগ করতে। এটি ছিল একবিংশ শতাব্দীর জমিদারত্ব, যা গণতন্ত্রের মুখোশ পরে এসেছে। অথচ মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জনগণের সংগ্রাম।

এনসিপি আহ্বায়ক নাহিদ লিখেছেন, দীর্ঘ কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে শাসন করেছে—দায়িত্বজ্ঞানহীনভাবে, মুজিবের নামে সব দুর্নীতি ও দমন-পীড়নকে বৈধতা দিয়ে।

তিনি লিখেছেন, ২০২৪ সালের জনগণের অভ্যুত্থান এ জমিদার তন্ত্রকে ধ্বংস করেছে। আর কোনো ব্যক্তি, পরিবার বা মতবাদ জনগণের অধিকার হরণ করতে পারবে না, কিংবা বাংলাদেশের ওপর ফ্যাসিবাদ চাপিয়ে দিতে পারবে না। ‘জাতির পিতা’ নামক উপাধি ইতিহাস নয়, এটি একটি ফ্যাসিস্ট হাতিয়ার— যা আওয়ামী লীগ তৈরি করেছে মতপ্রকাশের স্বাধীনতা দমন করতে এবং রাষ্ট্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখতে। বাংলাদেশ কারো একার সম্পত্তি নয়। এর জন্ম বা ভবিষ্যতের মালিকানা কেউ দাবি করতে পারে না।

মুজিববাদ হলো শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নামে তৈরি একটি ফ্যাসিস্ট আদর্শ। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এ ফ্যাসিস্ট আদর্শের বিরুদ্ধে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031