শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৫ জিলহজ, ১৪৪৭

১০৫ মিলিমিটার বৃষ্টি

টানা রাজধানীতে বৃষ্টিতে জলাবদ্ধতায় যানজট-ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকেই রাজধানীতে থেমে থেমে ঝরছিল বৃষ্টি, কোথাও কোথাও বয়ে গেছে ঝড়ো হাওয়া, সঙ্গে ছিল বজ্রপাত। ভারী বর্ষণ শুরু হয় ভোর থেকে।

কয়েক ঘণ্টার অবিরাম বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকার পথঘাট পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে সকালে ঘর থেকে বের হওয়া শিক্ষার্থীসহ চাকরিজীবীদের বিপাকে পড়তে হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান সোমবার (২২ সেপ্টেম্বর) জানান, রবিবার রাত ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ভারী বর্ষণে রাজধানীর মিরপুর, মতিঝিল, আরামবাগ, মগবাজার, মৌচাক, খিলগাঁও, রাজারবাগ, মালিবাগ, ধানমন্ডি, গ্রিন রোড, বিজয় স্মরণী, বংশাল, শান্তিনগর, ফার্মগেট, বনানী, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঝড়ে কোথাও কোথাও সড়কে উপড়ে পড়েছে গাছ। এতে সড়কে যানবাহনের গতি হয়ে গেছে ধীর। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ে আছে সড়কে। এতে রাজধানীর বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

জলাবদ্ধতা ও যানজটের কারণে বিপাকে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষজন। বিশেষ করে শিক্ষার্থী ও অফিসগামী মানুষদের বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। বাসা থেকে বের হয়ে গন্তব্যে যাওয়ার জন্য মিলছে না যানবাহন। আবার রিকশাসহ বিভিন্ন যানবাহন পাওয়া গেলেও সেগুলো হাঁকছে তিন গুণ-চার গুণ ভাড়া।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ যানজট নিরসনে সকাল থেকে সড়কে নিরলস কাজ করে যাচ্ছে ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930