শুক্রবার | ৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭

তারেক রহমান রাজশাহী যাচ্ছেন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান দুই দশক পর আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন।

এদিন দুপুর ১২টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এ সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়ার সমাবেশেও বক্তব্যে রাখবেন। বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজশাহী, নাটোর ও চাঁপাই নবাবগঞ্জ জেলার সমন্বয়ে আয়োজিত হতে যাচ্ছে এই নির্বাচনী জনসভা। দলীয় প্রধানের সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানান, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর আগামী ২৯ জানুয়ারি আবারো রাজশাহী যাচ্ছেন তিনি। জনসভা মঞ্চ থেকেই তিন জেলার বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান।

আজ বুধবার দলটির রাজশাহীর নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা কয়েক দফায় জনসভাস্থল ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন।

বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানান, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। এবার আগামীকালের জনসভা মঞ্চ থেকে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাই নবাবগঞ্জের বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন।

রাজশাহী সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, রাজশাহীসহ উত্তরবঙ্গের জন্য তারেক রহমান বার্তা নিয়ে আসবেন। তার বার্তার মধ্য দিয়ে দেশের মানুষ এগিয়ে যাবে।

কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে পিতার স্মৃতি বিজড়িত ভূমি বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সন্ধ্যা নাগাদ তিনি নওগাঁ পৌঁছে সেখানকার এটিএম মাঠে বক্তব্য রাখবেন। এরপর নওগাঁ থেকে বগুড়া যাত্রা করে রাত ৮টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। রাতে হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১১টায় তারেক রহমান নিজের নির্বাচনী এলাকার চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় পৈতৃক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031