| | |

দর্শনার্থীদের নজর কাড়ছে শ্যামা প্রতিমা

নিজস্ব প্রতিবেদক

ভক্ত ও দর্শনার্থীদের নজর কাড়ছে প্রায় ১৬ ফুট লম্বা ব্যতিক্রমী শ্যামা প্রতিমা। দূর-দূরান্ত থেকে প্রতিমাটি দেখার জন্য হাজারো ভক্ত, পূণ্যার্থী ও দর্শনার্থীরা ঢাকার সাভারের মন্দিরে ভিড় করছেন। ভক্ত ও দর্শনার্থীরা নজরকাড়া এই প্রতিমা দেখে খুশি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সাভারের নামাবাজার মহল্লার পঞ্চবটি আশ্রমে ভক্ত ও দর্শনার্থীদের এই ভিড়ের চিত্র দেখা যায়।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ব্যতিক্রমী শ্যামা পূজা দেখতে এসেছেন বিভিন্ন এলাকার মানুষ।

উত্তরা থেকে বাবা-মায়ের সঙ্গে প্রতিমা দেখতে আসা সুস্মিতা রায় বলেন, সাভারে শ্যামা পূজা অনেক জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়। তবে সাভারের পঞ্চবটি আশ্রমের প্রতিমা থাকে প্রতি বছরই আকর্ষণীয়। এবার প্রায় ১৬ ফুট লম্বা ও ব্যতিক্রমী একটি প্রতিমা তৈরি করা হয়েছে, যা সবারই নজর কাড়ছে।

গাজীপুরের কালিয়াকৈর থেকে পরিবার নিয়ে এসেছেন সৌমিত্র পোদ্দার বলেন, প্রতি বছরই এই মণ্ডপে পূজা দেখতে আসি। এখানে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই আসে না, অন্যান্য ধর্মাবলম্বীরাও এই প্রতিমা মন্দিরের কারুকাজ এবং মেলা দেখতে ভিড় করে।

পঞ্চবটি আশ্রমের সহপ্রচার ও সাংস্কৃতিক সম্পাদক রুদ্র সাহা বলেন, আমাদের এখানে প্রতিমা দেখার জন্য হাজারো দর্শনার্থী ও ভক্তরা ভিড় করছেন। আমাদের ভলান্টিয়াররা সুষ্ঠুভাবে দর্শনার্থী ও ভক্তদের প্রতিমা দেখার জন্য কাজ করে যাচ্ছে, যাতে সবাই দেবীকে দেখে যেতে পারে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted