বুধবার | ১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭

নান্দাইলে এনসিপির ৪ নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা কমিটি থেকে চারজন সদস্য পদত্যাগ করেছেন। সংগঠনের নীতি, নৈতিকতা ও আদর্শ বজায় না থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের কাছে পদত্যাগপত্রের অনুলিপি হস্তান্তর করা হয়।

এর আগে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম বরাবর লিখিতভাবে পদত্যাগপত্র পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন পদত্যাগকারী নেতারা।

পদত্যাগকারী নেতারা হলেন- এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মন্ডল, শেখ সাদি এবং মোহাম্মদ উল্লাহ।

তারা পদত্যাগপত্রে উল্লেখ করেন, আমরা উক্ত দলের সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকায় আমরা এনসিপির সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম বলেন, পদত্যাগের বিষয়টি আমি এখনো জানি না। কেন তারা পদত্যাগ করবেন সেটাও আমার জানা নেই।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930