বুধবার | ২০ মে, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২ জিলহজ, ১৪৪৭

নারীকে গণপিটুনি, ছিনতাইয়ের অভিযোগে

জেলা প্রতিনিধি, রংপুর

রংপুরে ছিনতাইয়ের অভিযোগ এনে এক নারীকে বিদ্যুতের পিলারে বেঁধে গণপিটুনি দিয়েছে জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

রংপুর নগরীর মেডিকেল মোড় ফল দোকান চত্বরে রোববার (৪ জানুয়ারি) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, ওই নারীকে বিদ্যুতের পিলারের সঙ্গে দঁড়ি দিয়ে বাধা হয়েছে। অনেক লোকের সমাগম। সেখানে পুরুষের পাশাপাশি নারীও রয়েছে। এরপর চুল ও দাড়িতে মেহেদী রঙ করা এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি লাঠি দিয়ে সজোরে আঘাত করছেন ওই নারীক। এমন সময় কেউ একজন বলছেন, ‘মারিয়েন না, মারিয়েন না’। এমন কথা শুনে লাঠি হাতে আঘাতকারী খুব রাগান্বিত ভাবে পিছনে ঘুরে তাকায় মারতে নিষেধকারীর দিকে। আবার অনেকে শুধু ওই নারীর হাতে মারার জন্য বলতে থাকে। পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির আঘাত করা শেষ হলে লাল জ্যাকেট পরিহিত এক ব্যক্তি শুধু ওই নারীর হাতে আঘাত করা শুরু করে। এভাবেই গণপিটুনি দেওয়া হয় ওই নারীকে।

ভাইরাল ভিডিওতে গণপিটুনির শিকার ওই নারীর কোনো ঠিকানা কিংবা পরিচয় পাওয়া যায়নি।

রংপুর নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিয়া ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কিন্তু ওই নারীকে কেউ ফাঁড়িতে দেয়নি কিংবা এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031