| | |

পদত্যাগ করলেন এনসিপি রাজশাহীর যুগ্ম সমন্বয়ক

জেলা প্রতিনিধি, রাজশাহী

শামীমা সুলতানা মায়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া দল থেকে পদত্যাগ করেছেন । মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় সংবাদ সম্মেলনে করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে শামীমা সুলতানা মায়া জানান, জুলাই অভ্যুত্থানের সময় তিনি রাজশাহীতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এরপর থেকে দলের দায়িত্ব পালনে সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন। কিন্তু সস্প্রতি বিভিন্ন সমালোচনা, মিথ্যা অভিযোগ, বিভ্রান্তিমূলক প্রচারণা এবং নানামুখী চাপে তার পক্ষে আর সৎভাবে দলের কার্যক্রমে যুক্ত থাকা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি জেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনায় প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারায় পদত্যাগকেই তিনি শ্রেয় মনে করেছেন।

তবে তিনি আশা প্রকাশ করে বলেন, জাতীয় নাগরিক পার্টি ভবিষ্যতে গণমানুষের আস্থা অর্জনে এবং স্বচ্ছ রাজনীতি চর্চায় আরও সক্রিয় ভূমিকা রাখবে। এনসিপির ওপর সাধারণ জনগণের অনেক আশা-আকাঙ্ক্ষা জড়িয়ে আছে। আমি চাই, এনসিপি জনগণের আস্থা ও ভালোবাসার জায়গায় থাকুক।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ