বুধবার | ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮

ঢাকার আশুলিয়া

পলমল গ্রুপের পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের তৈরি পোশাক কারখানা ‘আয়েশা ক্লথিং’-এর দ্বিতীয় তলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার শ্রমিকরা জানান, প্রথমে তারা গুদামের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত কারখানা থেকে বের হয়ে আসেন এবং অন্যান্য সহকর্মীদের নিরাপদে সরিয়ে নেন।

একজন শ্রমিক বিজলী বলেন, “সকাল থেকে কাজ করছিলাম। হঠাৎ একজন সহকর্মী এসে জানায়, আগুন লেগেছে। বাইরে এসে দেখি, দোতলার গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে।”

শ্রমিক হাবীবুর রহমান বলেন, “দোতলার জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখি। ওই তলায় শিপমেন্টের জন্য প্রস্তুত তৈরি পণ্য রাখা ছিল।”

দুপুর ১২টা ১০ মিনিটে আগুনের খবর পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের তীব্রতা বাড়লে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সাভার ফায়ার সার্ভিসের আরও ছয়টি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চল-৪-এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, “মোট ৯টি ইউনিট একযোগে কাজ করে দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিকেল ৪টা ২৭ মিনিটে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। এতে কেউ হতাহত হয়নি।”

তিনি আরও বলেন, “ভবনের দ্বিতীয় তলায় প্রচুর তৈরি পোশাক ও মালপত্র ছিল। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।”

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930