মঙ্গলবার | ১৬ জুন, ২০২৬ | ২ আষাঢ়, ১৪৩৩ | ২৯ জিলহজ, ১৪৪৭

জাকসু নির্বাচন

প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফাইল ছবি

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীর বাধ্যতামূলক ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) সিদ্ধান্ত নিয়েছে জাকসু নির্বাচন কমিশন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে জাকসু ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীর বাধ্যতামূলক ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) করা হবে।

জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা গত দুইদিন আগে নির্বাচনে প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা করেছি। সেখানে সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের দাবির মুখে আমরা ডোপ টেস্টের বিষয়টি আমলে নেই। শিক্ষার্থীদের মতামত মূল্যায়ন করার পর, নির্বাচন কমিশন একসাথে বসে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অধ্যাপক মনিরুজ্জামান বলেন, নির্বাচনের আগে সকল যোগ্য প্রার্থীদের ডোপ টেস্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, গত ৩১ আগস্ট নির্বাচন কমিশন প্রার্থীদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সুস্থ ও স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচনী পরিবেশ গড়ে তোলার জন্য জাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে আলোচনা করা হয়। ৩৩ বছরের অচলায়তন ভেঙে আগামী ১১ সেপ্টেম্বর বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930