| | |

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে সুন্দরবনের হরিণ

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মোংলায় পশুর নদী পেরিয়ে লোকালয়ে চলে আসা দুটি চিত্রা হরিণকে উদ্ধার করেছে বনবিভাগ। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মোংলার চিলা ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকা থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়। সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঘের ধাওয়া খেয়ে হরিণ দুটি পশুর নদী সাঁতরে লোকালয়ে চলে আসে।

খবর পেয়ে করমজল ও বৌদ্ধমারী টহল ফাঁড়ির বনকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় জোড়া ব্রিজ এলাকা থেকে হরিণ দুটি উদ্ধার করেন। পরে হরিণ দুটিকে সকাল ১১টার দিকে সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ