মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২ | ২৩ রজব, ১৪৪৭

বাস ধুয়েমুছে ওয়াশরুমে গিয়েছিলেন চালকের সহকারী, ফিরে দেখেন আগুন জ্বলছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে আশুলিয়ায় বেরন এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় বাসের ভেতরের সব আসন পুড়ে গেছে। এদিকে পুরো ঘটনার পেছনে নাশকতার গন্ধ পাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে যাত্রী পরিবহন শেষে ‘গ্রামীণ পরিবহন’ নামের মিনি বাসটি সড়কের পাশে রেখে যান চালক মো. পিন্টু। পরে ভোররাতে চালকের সহযোগী বাসটি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পাশের ওয়াশরুমে যান। ভোররাত প্রায় পৌনে ৫টার দিকে ফিরে এসে তিনি দেখতে পান বাসের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং সিটে আগুন জ্বলছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা বলছেন, রাতের অন্ধকারে এ ধরনের ঘটনা আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। একইসঙ্গে এর পেছনে কোনো সংগঠিত নাশকতা আছে কিনা—তা খতিয়ে দেখছে পুলিশ।

বাসচালক মোহাম্মদ পিন্টু বলেন, ‘আগুনে সব সিট পুড়ে গেছে। গাড়িটা ৩২ সিটের। দুই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল। ঘটনাস্থলের কাছে পুলিশের টহল দল ছিল। তারা দ্রুত এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে এবং শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় আলিফ পরিবহন নামে পার্ক করা বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে এখনো কোনোও হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031