শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭

বিভিন্ন দাবিতে সড়ক অবরোধে কারিগরি শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট

গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ডিপ্লোমা প্রকৌশলীদের।

কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ছয় দফা দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, পটুয়াখালী, কুমিল্লা, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও গাজীপুরে এসব কর্মসূচি হয়।

শিক্ষার্থীরা কোথাও চার দফা, আবার কোথাও ছয় বা সাত দফা দাবি জানান। তাঁদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকিদাতাদের সর্বোচ্চ শাস্তি, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ‘অযৌক্তিক’ তিন দফা কার্যক্রম বন্ধ, ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু এবং কারিগরি ছাত্র আন্দোলনের ছয় দফার বাস্তবায়ন।

রংপুরে শিক্ষার্থীরা শাপলা চত্বরে দুই ঘণ্টা অবস্থান করলে যানজট তৈরি হয়।
টাঙ্গাইলে রাবনা মোড়ে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-যমুনা সেতু সড়কে তীব্র যানজট হয়; সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
পটুয়াখালীতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা; পরে পুলিশ কথা বলে তাঁদের সরিয়ে দেয়।
ময়মনসিংহে বাইপাস মোড়ে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি হয়।
কুমিল্লায় শিক্ষার্থীরা সড়কে বসে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করার হুঁশিয়ারি দেন।
চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ সড়ক এক ঘণ্টা অবরোধ থাকে।
দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করায় দুইটি ট্রেন ও শত শত যানবাহন আটকা পড়ে; পরে প্রশাসনের সঙ্গে আলোচনায় অবরোধ প্রত্যাহার করা হয়।
গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

ডিপ্লোমা প্রকৌশলী ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতা ইসহাক পিকু বলেন, “আমাদের দাবি যৌক্তিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930