বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭

বিস্ফোরক মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুলসহ ৬৬ জন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনা থানা এলাকায় মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৬ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার দায় থেকে তাদের অব্যাহতি প্রদান করেন।

এ তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জাকির হোসেন জুয়েল।

অব্যাহতি পাওয়ার তালিকায় আরো রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, আহমেদ আজম খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, বিএনপি নেতা সুলতান সালাহ উদ্দিন টুকু, ফজলুল হক মিলন, এসএম রবিউল ইসলাম নয়ন, তাবিথ আউয়াল ও জহির উদ্দিন স্বপন সহ আরো অনেকে।

মামলার অভিযোগে বলা হয়, মামলার অভিযুক্তরা ২০২৩ সালের ২৮ অক্টোবর রমনা থানার সামনে পাইওনিয়ার রোডস্থ বিভাগীয় কমিশনার ভবনের সামনে গিয়ে বে-আইনি সমাবেশ ঘটিয়ে রাষ্ট্র বিরোধী বিভিন্ন স্লোগান দেয় ও মিছিল করতে থাকে। একপর্যায়ে তারা মিছিল নিয়ে সেগুন বাগিচা কাঁচাবাজার এলাকায় এলে সেখানে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

পরবর্তীতে, ৩১ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে রমনা থানার এসআই আউয়াল এ মামলা দায়ের করেন।

২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। সেদিন মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের জন্য আদালত আজকের দিন ধার্য করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031