সোমবার | ১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৭

আফগানিস্তান

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭১

ডেস্ক রিপোর্ট

সংগৃহীত ছবি

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে যাত্রীবাহী বাস, জ্বালানিবাহী ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি জানান, ইরান থেকে কাবুলগামী বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। অসতর্কতার কারণে প্রথমে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। কিছুক্ষণ পর বাসটি একটি জ্বালানিবাহী ট্রাককে ধাক্কা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বহু যাত্রী প্রাণ হারান।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে ট্রাকের চালক, সহকারী, মোটরসাইকেলের চালক ও যাত্রীসহ চারজন ছাড়া বাকি ৬৭ জনই ছিলেন বাসের যাত্রী। ভয়াবহ এই দুর্ঘটনা থেকে মাত্র তিনজন বাসযাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।

বাসের যাত্রীরা সবাই আফগান নাগরিক ছিলেন। তারা ইরানে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন এবং দেশটির সরকারি আদেশে আফগানিস্তানে ফিরে যাচ্ছিলেন। উল্লেখযোগ্য যে, চলতি বছরের শুরু থেকে ১০ লাখেরও বেশি আফগান নাগরিক ইরান থেকে দেশে ফিরেছেন।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা। দুর্বল সড়ক অবকাঠামো, পাহাড়ি রাস্তা ও চালকদের বেপরোয়া গতি এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত। এর আগে গত ডিসেম্বরেও একই ধরনের একটি দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছিলেন।

সূত্র: আল জাজিরা

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930