বুধবার | ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নাজমুল হুদা

প্রতীকি ছবি

ঢাকার ধামরাইয়ে মাদককারবারের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (০৯ মে) রাতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফিরোজ কবির (৪২)। তিনি একই এলাকার আলহাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি একটি মাদক মামলায় কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন ফিরোজ। শনিবার সন্ধ্যায় স্থানীয় জহিরুল ইসলাম ও শাহিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, বাজার করে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত বলেও দাবি করেন তারা।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, মাদককারবার সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930