শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৫ জিলহজ, ১৪৪৭

মেঘনায় অভিযানে চাঁদাবাজদের হামলা, আহত ৩ পুলিশ সদস্য

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজির সময় পুলিশ ও চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই চাঁদাবাজকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মাকসুদ, কনস্টেবল সাইদুল ও কনস্টেবল সোহাগ।

চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার সকালে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকার দক্ষিণ পাশে পাথর ও বালুবোঝাই বোট থেকে চাঁদাবাজরা জোরপূর্বক টাকা আদায় করছিল। খবর পেয়ে নৌপুলিশ অভিযান চালালে চাঁদাবাজরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় পাঠান।

এ সময় পুলিশের অভিযান অব্যাহত থাকলে চাঁদাবাজরা নদীতে একটি বাল্কহেডে আশ্রয় নেন। পুলিশ ধাওয়া দিয়ে তাদের মধ্যে দুজনকে আটক করে।

আটককৃতরা হলেন, নলচর গ্রামের বারেক প্রধানের ছেলে রানা (৩৩) ও রুপ মিয়ার ছেলে সাজ্জাদ (৩২)।

চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে অভিযান চালাতে গেলে চাঁদাবাজরা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আমাদের তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই চাঁদাবাজকে আটক করেছি আমরা। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930