মঙ্গলবার | ৯ জুন, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২২ জিলহজ, ১৪৪৭

মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশসেরা জাহাঙ্গীর

জেলা প্রতিনিধি, নরসিংদী

জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফলে ৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন নরসিংদীর জাহাঙ্গীর আলম।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ফলাফল ঘোষণার পর থেকেই শুভেচ্ছা জানাতে বেলাব উপজেলায় তাঁর গ্রামের বাড়িতে ভিড় করছেন শুভাকাঙ্ক্ষীরা। সোমবার সকালে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছেছেন।

জাহাঙ্গীর আলম বেলাব উপজেলা নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর গ্রামের কৃষক মিজানুর রহমানের ছেলে। তিন ভাই–বোনের মধ্যে জাহাঙ্গীর আলম বড়। অন্য দুই বোন স্থানীয় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী।

জাহাঙ্গীর আলম ২০২৩ সালে স্থানীয় বারৈচা রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে এসএসসি এবং চলতি বছর রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছেন। কলেজে ভর্তির শুরু থেকেই প্রশ্ন ব্যাংক কিনে তিনি মেডিকেলে ভর্তির প্রস্তুতি শুরু করেছিলেন। ঢাকার ফার্মগেটের তেজকুনিপাড়ার একটি বাসায় সাবলেট থেকে তিনি মেডিকেল ভর্তি কোচিং করেন।

ফলাফল ঘোষণার পর মাইক্রোবাস ভাড়া করে জাহাঙ্গীরকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। আজ ভোরে বাড়ি ফেরার পর থেকেই নানা শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা জানাতে যান। নিজ বিদ্যালয় থেকে আজ তাঁকে সংবর্ধনা দেওয়ার কথা আছে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930