বৃহস্পতিবার | ২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭

‘রাজাকার’ বলায় হাতাহাতি, পরে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

প্রতীকি ছবি

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে বিজয় দিবসের শোভাযাত্রায় জামায়াত কর্মীকে ‘রাজাকার’ বলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জামায়াতের বিজয় শোভাযাত্রায় অংশ নেওয়া কর্মী আবুল বাশারকে বিএনপি কর্মী মো. রিয়াজ ‘রাজাকার’ বললে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এতে দুজনই আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

পরে রাতে বিএনপির বিজয় মিছিল চলাকালে ভেলুমিয়া বাজারে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পাঁচ-ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

গতকাল রাতে সংঘর্ষের পর ভেলুমিয়া বাজারে উপস্থিত হন ভোলা সদর উপজেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন। তিনি বলেন, স্থানীয় জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো। কিন্তু কেন্দ্রের নির্দেশে জামায়াত মারমুখী ভূমিকা পালন করছে। তারা এত দিন পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করছিল। এখন তফসিল ঘোষণার পর নির্বাচন বানচাল করার জন্য দেশে অরাজকতা শুরু করেছে। ভেলুমিয়ার ঘটনা এরই একটি নমুনা।

জামায়াত অভিযোগ করেছে, পরিকল্পিতভাবে তাদের নেতা-কর্মী ও সমর্থিত ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। বিএনপি পক্ষের দাবি, প্রথমে জামায়াত-শিবির কর্মীরাই মিছিলে হামলা করে।

ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031