রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জিলহজ, ১৪৪৭

রিয়া মনিকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

প্রতীকি ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রিয়া মনি (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কামারগাঁও এলাকায় একটি র‌্যাংগস কোম্পানির স্টাফ কোয়ার্টারে ঘটে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

নিহত রিয়া জামালপুরের চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে। তার স্বামী আদিল দীর্ঘদিন র‌্যাংগস কোম্পানিতে বাবুর্চির কাজ করতেন। বিয়ের পর রিয়া মনিকে সঙ্গে নিয়ে তিনি কামারগাঁওয়ের ওই স্টাফ কোয়ার্টারে উঠেছিলেন আদিল।

স্থানীয়রা জানান, সকালে প্রতিবেশীরা কোয়ার্টারের ঘরের ভেতরে রিয়া মনির রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

রিয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিয়া মনির স্বামী আদিলকে আটক করা হয়েছে। সোনারগাঁও থানার কর্মকর্তা ঘটনাস্থল ও সাক্ষীদের প্রাথমিক তথ্য সংগ্রহ করছেন এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031