সোমবার | ১৮ মে, ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩০ জিলকদ, ১৪৪৭

রুমিন ফারহানার সঙ্গে ভুল বোঝাবুঝি মিটেছে: হাসনাত আবদুল্লাহ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ফাইল ছবি

বিএনপির নেত্রী রুমিন ফারহানার সঙ্গে একটি বিষয়ে মনোমালিন্য হয়েছিল উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “উনি তাঁর লোক পাঠিয়েছেন খোঁজখবর নিতে, আমাদের জন্য উপহারও পাঠিয়েছেন। এটা অবশ্যই একটি ইতিবাচক বার্তা, আমাদের তাঁকে স্বাগত জানানো উচিত।”

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উঠানে নতুন সংবিধান’ স্লোগান সামনে রেখে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ বৈঠকের আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের বলা হচ্ছে আমরা নাকি নির্বাচনবিরোধী। কিন্তু আমরা বলছি—নির্বাচন চাই, পাশাপাশি চাই সংস্কার ও বিচার। সংস্কার মানে হলো নাগরিকের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। পুলিশ যেন কাউকে বিনা মামলা বা অভিযোগে তুলে নিতে না পারে, পরিবারকে অবহিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়—এটাই তো চাওয়ার কথা।”

তিনি আরও বলেন, “অনেকে মাইকে বলে, যদি ধানের শীষ প্রতীক না থাকে, প্রয়োজনে নিজেরাই ব্যালট বাক্স ছাপাবে। আমি বলছি না এটা পুরো দলের অবস্থান, তবে অনেকের মানসিকতা এমন। নুর ভাইয়ের (নুরুল হক নুর) ওপর আক্রমণ, তারেক রহমান কিংবা খালেদা জিয়ার পরিণতি আমাদের জন্যও সতর্কবার্তা। নিয়ম পরিবর্তন না করলে আমাদেরও একই পরিণতি হতে পারে। তাই সংস্কারের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম, আতাউল্লাহ ও উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031