মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৭ মাঘ, ১৪৩২ | ২১ শাবান, ১৪৪৭

জুলাই আন্দোলনে রিকশাচালক হত্যা

শেখ হাসিনা-কাদেরসহ আ.লীগের ১৪ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে গুলিতে নিহত রিকশাচালক আব্দুল লতিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ১৪ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ আমলি আদালতে পিবিআই পরিদর্শক আলমগীর হোসেন এ অভিযোগপত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

অভিযোগপত্রে যাদের নাম রয়েছে তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল, সাবেক কাউন্সিলর ওমর ফারুক, আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল এবং আবু বকর সিদ্দিক ওরফে আবুল।

অভিযোগপত্র অনুযায়ী, মতিউর রহমান মতি ও ইয়াসিন আরাফাত রাসেল বর্তমানে কারাগারে থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।

গত বছরের ২১ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে পুলিশের গুলিতে মারা যান ৪০ বছর বয়সী রিকশাচালক আব্দুল লতিফ। পরদিন নিহতের বাবা মো. নেজাবুদ্দিন ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে আরও দুইজনের সম্পৃক্ততার প্রমাণ মেলায় অভিযোগপত্রে মোট ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। নতুন যুক্ত হওয়া দুই অভিযুক্ত হলেন- সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল ও ওমর ফারুক, যারা প্রাথমিক এজাহারে অন্তর্ভুক্ত ছিলেন না।

আব্দুল লতিফ হত্যা মামলার অভিযোগপত্র আগামীকাল বুধবার আদালতে উপস্থাপন করা হবে। এরপর বিচারক শুনানির তারিখ নির্ধারণ করবেন। ইতিমধ্যে মামলার পরবর্তী শুনানির দিন ২৪ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সারা দেশে অর্ধশতাধিক মামলা দায়ের হলেও এই প্রথম কোনো মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করল পিবিআই।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728