| | |

আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের আলোচিত মাদকের আখড়া হিসেবে পরিচিত বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে যৌথ বাহিনী বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় দুই নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। যৌথ বাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনীর দাবি, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ