শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৫ জিলহজ, ১৪৪৭

যৌখ বাহিনীর অভিযান

আশুলিয়ায় অভিনেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ার এ আর মন্টু নামে এক নাট্য অভিনেতার বাসভবনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটক করা হয় মন্টুর ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টুসহ চারজনকে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে গাজীরচটের মাটির মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- মেহেদী হাসান মিঠুন (২৪), মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪) ও মাসুমা আক্তার রিয়া (২৩)।

যৌথ বাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভীর রাতে এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের খবরের ভিত্তিতে আর্মি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিনেতা এ আর মন্টুর বাড়িতে অভিযান চালায়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড শটগান ও পিস্তলের কার্তুজ, ৪টি দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা, গাঁজা, দেশীয় মদসহ অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্য সামগ্রীসহ চারজন আসামিকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে কান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয।

আটককৃতরা হলেন- নায়ন আলী (২৮), বাবর হোসেন বাবুল (৪৫) ও মো. গোলাম রাব্বি (১৮)।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930