| | |

আবাসিক হোটেলে অভিযান

সাভারে অসামাজিক কার্যকলাপে জড়িত অভিযোগে আটক ২২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘ডুবাই গেস্ট হাউস’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ নারীসহ ২২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে, অভিযানে থাকা সদস্যরা তাদের দ্রুত আটক করে।

স্থানীয়দের অভিযোগ, হোটেলটিতে দীর্ঘদিন ধরেই অবৈধ কার্যকলাপ চলে আসছিল। বিশেষ করে রাতের বেলায় অচেনা মানুষদের আনাগোনা, উচ্চ শব্দে কথাবার্তা এবং গাড়ি চলাচল নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই সন্দেহ ও অসন্তোষ ছিল।

তারা জানান, একাধিকবার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযান চালানোর পর এলাকাবাসী কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হোটেলগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলছে। এরপরই অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে ৯ নারীসহ ২২ জনকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের মধ্যে কেউ কেউ স্বামী-স্ত্রী দাবি করছেন। যাচাই-বাছাই শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ