| | |

সাভারে মাদক বিক্রির সময় কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক বিক্রির সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের বিষয়টি রবিবার (৫ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ইনচার্জ মো. জালাল উদ্দিন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আরিফ খাঁ (৪০)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মৃদুলিয়া গ্রামের মৃত খালেক খাঁর ছেলে।

ঢাকা জেলা উত্তর ডিবি ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, “গ্রেপ্তারকৃত আরিফ খাঁ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, আরিফ খাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ