শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাভারে সেমাই কারখানা ও বেকারিকে জরিমানা

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া লেক সিটি আবাসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি সেমাই কারখানা ও একটি বেকারিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত জেলা এনএসআই, ঢাকা আশুলিয়া ইউনিট অফিসের তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাভারের লেক সিটি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসানুজ্জামান।

অভিযানে একটি সেমাই কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, খাদ্যে রং মেশানো, নিম্নমানের তেল ব্যবহার, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা এবং ভুল ঠিকানা ব্যবহারের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানাটি থেকে প্রায় ২০০ কেজি সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।

এ ছাড়া মোহাম্মদিয়া বেকারি-তে কেমিক্যাল হাইড্রোস ব্যবহার, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য রং ব্যবহার এবং মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930