বুধবার | ১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭

দুষ্কৃতিকারীদের হামলা আহত

হাসপাতালে নুরকে দেখতে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ছবি: বিএনপি মিডিয়া সেল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি ঢামেক হাসপাতালে যান। এ সময় তিনি নুরের শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজখবর নেন।

মির্জা ফখরুল নুরের চিকিৎসকের সাথে কথা বলেন এবং দ্রুত সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসার বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এ সময় মহাসচিবের সাথে ছিলেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

এর আগে রাজধানীর কাকরাইলে ইসলামি ব্যাংক হাসপাতালে জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব। গতকাল সোমবার (০১ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় দুষ্কৃতিকারীদের হামলার শিকার হন খন্দকার লুৎফর রহমান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031