মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ | ৩ জিলকদ, ১৪৪৭

অফিসে ব্যাগ-আইডি রেখে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট

নাইম রহমান নামে বাংলাদেশ ব্যাংকের এক উপ-পরিচালক (ডিডি) নিখোঁজ হয়েছেন।

পুলিশ জানিয়েছে, তার সর্বশেষ অবস্থান ছিল ডেমরায়। এরপর থেকে নাইম রহমানের অবস্থান শনাক্ত করতে পারছে না পুলিশ। রবিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখা থেকে বের হয়ে নিখোঁজ হন নাইম রহমান।

পরিবারের সঙ্গে তিনি মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায় থাকেন। এ ঘটনায় নিখোঁজের বাবা সাজ্জাদ রহমান জলি মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, রবিবার সকাল ১০টায় তার ছেলে উত্তর পীরেরবাগ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার অফিসে যাওয়ার পর আর বাসায় ফেরেনি।

বাংলাদেশ ব্যাংক ও পুলিশ জানায়, নিখোঁজ নাইম রবিবার অফিসে এসেছিলেন। দুপুর ১২টার পর অফিসে ব্যাগ এবং আইডি কার্ড রেখে নিরুদ্দেশ হন। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি তার ব্যাচেরই একজন সহকর্মীকে শেষ মেসেজ দিয়েছিলেন। মেসেজ থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো কোনো কারণে খুবই ডিপ্রেসড ছিলেন। বার্তায় তিনি তার ছোট বোনের জন্য একটি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে লেখেন এটাই হয়তো আমার শেষ চাওয়া।

জিডির তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তার সন্ধান এখনো পাওয়া যায়নি। আমি একসঙ্গে বিভিন্ন জায়গায় তার নিখোঁজ হওয়ার বার্তা পাঠিয়েছি।

মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন অনুযায়ী, নাঈম রহমানের অবস্থান রবিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে রাজধানীর সায়েদাবাদ এলাকায় শনাক্ত হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য রুট ধরে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ঢাকা শাখার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী পুরুষ সদস্য। তার মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন গভীর উদ্বেগে রয়েছেন। কেউ যদি তার কোনো খোঁজ পান, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, ওই কর্মকর্তার সন্ধানে আমরা কাজ করছি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930