| | |

অভিযানে গিয়ে গুলিবিদ্ধ মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক

যাত্রাবাড়ীর সায়দাবাদে মাদকবিরোধী অভিযানের সময় ‘সন্ত্রাসীদের গুলিতে’ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (০২ মার্চ) দুপুর ১২টার দিকে সায়েদাবাদের রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনসংযোগ আব্দুল হালিম রাজ এ তথ্য জানিয়ে বলছেন, ‘সিদ্দিকুর রহমান ঢাকা মেট্রোর (দক্ষিণ) পরিদর্শক। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আব্দুল হালিম রাজ বলেছেন।

অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণের উপপরিচালক রাজিউর রহমান বলছেন, ‘দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সায়েদাবাদ রেল ক্রসিং এলাকায় মাদকবিরোধী অভিযানে যান।’

তিনি বলেন, ‘দলটি সেখানে যাওয়ার পর দুপুর ১২টার দিকে রেললাইনের পাশে তিনজনকে হেঁটে আসতে দেখে অধিদপ্তরের দলটি চ্যালেঞ্জ করে। তখন ওই ব্যক্তিরা পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে ৪ রাউন্ড গুলি করে। এর মধ্যে একটি গুলি ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের পায়ের হাঁটুর নিচে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ