| | |

আশুলিয়া

অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকভর্তি গরু ডাকাতি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় নবীনগর–চন্দ্রা সড়কে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকভর্তি ৩০টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৫টি গরু ও ট্রাকটি উদ্ধার করেছে, তবে উদ্ধারকৃত সব গরুই মৃত অবস্থায় পাওয়া গেছে।
রবিবার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে বগুড়া থেকে গরুর মালিক ৩০টি গরু নিয়ে ট্রাকে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত প্রায় ২টার দিকে ট্রাকটি আশুলিয়ার ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকের গতি রোধ করে। এরপর ডাকাতরা অস্ত্রের মুখে ট্রাকচালক ও গরুর মালিককে জিম্মি করে ট্রাকসহ গরুগুলো ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীরা তাৎক্ষণিকভাবে আশুলিয়া থানায় ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরে সকালে অভিযান চালিয়ে ময়মনসিংহ এলাকায় ট্রাকসহ ৫টি গরু উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া গরুগুলো মৃত অবস্থায় ছিল।

ওসি আব্দুল হাননান জানান, ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। তিনি আরও বলেন, রাত পর্যন্ত কোনো ডাকাতকে আটক করা সম্ভব হয়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted