| | |

নাশকতার মামলা

আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রতীকী ছবি

নাশকতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‌হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত থেকে রোববার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত ঢাকার সাভারের আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য শক্তি প্রসাদ ঘোষ (৪৮), ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ড তথ্যবিষয়ক সম্পাদক মামুন দেওয়ান (৩৬), শিমুলিয়া আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড দপ্তর সম্পাদক অন্নদাস প্রসাদ ঘোষ (৬৫), সদস্য ভুলানাথ সুত্রধর (৫৮), পাথালিয়ার ৫ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম নজরুল (৩৯), শিমুলিয়া আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলাম গফুর (৬০) ও শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (৩৭)।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিমুলিয়া, ইয়ারপুর ও পাথালিয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে সক্রিয় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে নাশকতা, ভাঙচুর ও সহিংসতার একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted