রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জিলহজ, ১৪৪৭

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘আগামী নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে’

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। গণতন্ত্রের বিকল্প নেই৷ গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি হলরুমে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সামনে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে৷ রাজনৈতিক ভুল করার কারণে ফ্যাস্টিটদের কবলে পড়া যাবে না৷ আর ফ্যাস্টিট দেখতে চাই না৷

তিনি বলেন, দানবীয় দুঃশাসনের পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে একটা গণতন্ত্র ফিরে এসেছে। অনেক নির্যাতনের স্বীকার হয়েছেন৷ মিথ্যা মামলায় জেলে গেছেন৷ এখন মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারি৷ নেতাকর্মীরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে। যারা এ গণঅভ্যুত্থানে যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031