বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩ | ১১ জিলকদ, ১৪৪৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, গুলিবিদ্ধ ১, গ্রেপ্তার ৩

নাজমুল হুদা

আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন

ঢাকার আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি।

শনিবার (১১ এপ্রিল) সকালে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন— সিয়াম (২১), মিরাজ (২০) এবং রুবেল (৪০)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ৭ এপ্রিল ভোরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল সশস্ত্র সন্ত্রাসী মহড়া দেয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে পারভেজ নামে এক ব্যক্তি আহত হন। এ ঘটনায় আহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।

মামলার সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সিয়াম ও মিরাজকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। রুবেলের কাছ থেকেই অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, ঘটনার সময় শ্যুটার বাপ্পি, কামরুল, জাকির হোসেন, রুবেল ও তৈয়বসহ বেশ কয়েকজন সশস্ত্র অবস্থায় উপস্থিত ছিলেন। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930