| | |

আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- সাভারের ছোট কালিয়াকৈর এলাকার রসেদ মিয়া (৩২), রিপন মিয়া (৩৩), মাসুদ রানা (৩১), রাজাসন গ্যারেজ এলাকার সানি মিয়া (৩৫), সামাইর এলাকার শাহিন মিয়া (৩১), হেমায়েতপুরের সোহাবান মিয়া (২৩), নুর নবী (২৭) ও উত্তর মেইটকার ইমন মিয়া (২৫)।

পুলিশ জানায়, শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে সন্দেহজনকভাবে জড়ো হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দা, ছুরি, চাইনিজ কুড়াল ও সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকা ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted