| | |

আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

জেলা প্রতিনিধি, রংপুর

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান। পরে কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনসহ রংপুর জেলা নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

জাহিদ হোসেন বলেন, ‘তারেক রহমান জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানানো আজ দেশের সব মানুষের দায়িত্ব ও কর্তব্যই শুধু নয়, আবু সাঈদ শিখিয়েছেন, কীভাবে স্বৈরাচারের বিরুদ্ধে বুক উঁচিয়ে দাঁড়াতে হয়।’

উল্লেখ্য, ২০২৪ সালর ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাঈদ। পরদিন তাকে গ্রামের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে দাফন করা হয়। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted