| | |

আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে সিরিজ হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের জয় পঞ্চম দিনের প্রথম সেশনেই নিশ্চিত হবে বলে ধারণা করছিলেন অনেকে। তবে সেই ভাবনায় পানি ঢেলে আজ রবিবার (২৩ নভেম্বর) ৫৯.২ ওভার ব্যাট করল আয়ারল্যান্ডের টেল এন্ডাররা। কার্টিস ক্যাম্ফার ৭১ রানে অপরাজিত থেকে মিরপুরে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ বল (২৫৯) খেলার রেকর্ডই গড়ে ফেললেন। তা সত্ত্বেও দীর্ঘ অপেক্ষা শেষে ২১৭ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের দেয়া ৫০৯ রানের লক্ষ্যে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল। অনেকেই ভেবেছিলেন প্রথম সেশনেই হয়তো জিতে যাবে টাইগাররা। তবে এই ৪ উইকেট পেতে রীতিমত ঘাম ছুটেছে তাইজুল ইসলাম, হাসান মুরাদদের। প্রায় ৬০ ওভার বোলিং করে আইরিশদের অলআউট করে দুই ম্যাচের সিরিজে ২-০ তে জিতল নাজমুল হোসেন শান্তর দল।

 

 

 

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted