| | |

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই তিন ব্যবসা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের আশুলিয়ার শিমুলিয়া টেংগুরি পুকুরপাড় এলাকায় ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্মেসি, একটি মুদি দোকান ও একটি খাবার হোটেল সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় পাশের একটি স্কুলের দুটি শ্রেণিকক্ষ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন একটি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও পরিতোষ সরকার জানান, তারা ভোরে দোকানের ভেতর থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান। ছুটে এসে তারা দেখেন দোকান থেকে আগুন বের হচ্ছে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে আশরাফুল ইসলামের ফার্মেসি, আসুদেবের খাবার হোটেল এবং আল আমিনের মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। পাশের ‘গ্রীন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল’-এর দুটি শ্রেণিকক্ষে আগুন ছড়িয়ে পড়লে বেঞ্চসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন মত পাওয়া গেছে। দোকান মালিকদের দাবি অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আব্দুস সালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ