| | |

ছাত্র জনতা হত্যা মামলায

আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জসিম খা

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হতাহতের মামলায় কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জসিম খাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাজীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম খা (৬৫) শিমুলিয়া ইউনিয়নের সামেট্টিকী এলাকার মৃত সদর খাঁর ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

ওসি আব্দুল হান্নান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted