| | |

আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নাজমুল হুদা

প্রতীকি ছবি

ঢাকার সাভারের আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ থেকে সুজন হাওলাদার (৩৩) নামে এক ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) বিকেলে আশুলিয়ার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ নম্বর পিলারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুজন হাওলাদার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার আমির হাওলাদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ জানায়, শনিবার (৮ আগস্ট) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে নিখোঁজ হন সুজন। পরে সোমবার বিকেলে আশুলিয়ার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ নম্বর পিলারের নিচে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ