| | |

আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাং চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন: তপন ব্যাপারী (১৮), রজব (২১), মুন্না আহমেদ (১৮), শিপন মিয়া (২৫), শান্ত সরকার (২২), আরজু (২০), সানি ইসলাম (২৩), রায়হান ইসলাম রাকিব (২০), শাকিল (২০), রাতুল ইসলাম (২০), সোহান (২০), রনি ইসলাম (১৯), কুরবান (২২) ও শাকিল (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়। পরে শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি রুবেল হাওলাদার বলেন, অভিযানে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted