শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

আশুলিয়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশুলিয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার শ্রীপুর দারুল এহসান মাদ্রাসায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের ব্যক্তিগত উদ্যোগে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌসে তার মর্যাদা বৃদ্ধি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবার ও দেশবাসীর জন্য শোক সইবার তাওফিক কামনা করা হয়।

দোয়া ও কোরআন খতম শেষে বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষায় এক আপোষহীন নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রকামী মানুষের আশা ও আস্থার প্রতীক। তার মৃত্যুতে দেশ এক অভিভাবকহীন অধ্যায়ে প্রবেশ করেছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930