| | |

আশুলিয়ায় গাড়ি চাপায় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় মোহাম্মদ সুমন (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা–আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে, আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন আশুলিয়া থানার নয়ারহাট এলাকার মোবারকের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সুমন রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা সাভার হাইওয়ে থানা পুলিশকে খবর দেন।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনাকবলিত গাড়িটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ